ট্রাপিজ স্কোর ৯/১০

উত্তম দত্ত


আমাকে মিথ্যে বলে এক একটা বিকেলে কোন ধূসর গ্রামদেশে চলে যাও তুমি ?
কোন মাঠে ধান খাও মৃত কুয়াশায় ? কোন কুয়োতলা ইশারায় ডেকে নিয়ে যায় ?
কার জলে ধুয়ে নাও দুর্দিনের প্রতিশ্রুত ি, পুরোনো ঘামের চিহ্ন, রক্তবীজ-à¦¸à§à ®à§ƒà¦¤à¦¿ ?

অবিশ্বাস্ঠসেই রাতে তোমার দিশাহারা বাম হাত যখন নিরুপায় মৃতদেহে
লিখেছিল গ্রিক ভাষা, জুডাসের ঠোঁট, মৃত্যু-পদাঠলী, তখন ছদ্মবেশী ডান হাতে
ছুঁয়েছিলে কার মুখ, কার জলধারা, কোন অন্ধকার উপবাসী অরণ্য-ত্রিঠ¶à§‚ল ?

সমস্ত দিন এ শহরের ধুলো-মাটি আর বিষ পান করে মরে যাওয়া এ কবিকে
অন্ধকার রাজপথে ছেড়ে দিয়ে, কার ঘরে ফিরে গেছ তুমি à¦…à¦¬à¦²à§€à¦²à¦¾à¦•à§à¦°à ®à§‡ ?
কোন à¦ªà§à¦°à§‡à¦•à§à¦·à¦¾à¦—à ƒà¦¹à§‡ নীল আলো জ্বেলে বদলে নিয়েছ ট্রাপিজের বিকিনি ও জুতো ?

ফেসবুক মন্তব্য